,

সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সতর্কবার্তা

 

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পরপরই সদর দপ্তর থেকে সারাদেশের পুলিশ সুপার থেকে শুরু করে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে সতর্কবার্তা পাঠানো হয়।
রোববার সকাল ৭টার দিকে নগরের জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা করে দুর্বৃত্তরা। দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অতিসম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।

23207
সকাল ৮টার পর পুলিশ সদর দপ্তর থেকে খুদে বার্তা পাঠানো হয়। এতে চট্টগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে আরো সতর্ক ও নজরদারি বাড়াতে বলা হয়।আবার পুলিশ সদর দপ্তরের বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা বিভিন্ন জেলার পুলিশ সুপারদের সঙ্গে কথাও বলেন। তারা ভয়কে জয় করে শক্ত হয়ে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন।

 
পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘যে হামলা হয়েছে তা পুলিশের মনোবল ভাঙার জন্য। পুলিশ একটি পেশাদার বাহিনী। এতে পুলিশের মনোবল ভ‍াঙবে না।’ভারপ্রাপ্ত আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘বাবুল আকতার একজন পরিশ্রমী, সৎ ও মেধাবী পুলিশ অফিসার। ২০১৩ সালে জঙ্গিসহ অপরাধিদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। ওই সময় সারাদেশে ২৩ জন পুলিশ সদস্য শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন প্রায় আড়াইশ পুলিশ সদস্য।’
উল্লেখ্য, এসপি বাবুল আক্তার চট্টগ্রামে জেএমবির সামরিক প্রধান জাবেদসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তারের পাশাপাশি দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থানটি আবিষ্কার করেছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা