,

আবারও ইউরোপিয় ইউনিয়নের পার্লামেন্টে উঠছে বাংলাদেশ সংকট প্রসঙ্গ

 

নিজস্ব প্রতিবেদক : ফের বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সরব হচ্ছে ইউরোপিয় ইউনিয়ন। আগামী মঙ্গলবার ইউরোপিয় পার্লামেন্টে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যুর বিষয়ে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। এসময় একটি প্রস্তাবও করা হবে বলে জানা গেছে। আলোচনার জন্য শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘সিচুয়েশন ইন বাংলাদেশ’।

eu

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেডরিকা মোগারিনি এদিন পার্লামেন্টের আলোচনায় অংশ নেবেন। এসময় তিনি প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক সংকট ও বর্তমান অবস্থা নিয়ে তার কথাও তুলে ধরবেন। ইইউর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে সরাসরি কথা বলবেন তিনি।

 

সূত্র জানিয়েছে, বাংলাদেশ বিষয় নিয়ে কাজ করছে ইউরোপিয় ইউনিয়নের রাজনৈতিক শাখা। তারা বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে নিরাপত্তা ইস্যুর বিষয়ে পার্লামেন্টকে অবহিত করবে।ফলে আগামী মঙ্গলবারের অধিবেশনের দিকে বিশেষ নজর থাকবে বাংলাদেশ ইস্যু নিয়ে কাজ কাজ করছে জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা