,

সৌদি বাদশাহ’র সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা রিয়াদ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার বিভিন্ন খাত নিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুও তাদের পর্যালোচনায় স্থান পেয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি নিউজ এজেন্সি বৈঠকের পর এ খবর প্রকাশ করেছে। বাদশাহ’র আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে গত শুক্রবার থেকে দেশটিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনি ও রোববার দেশটির সরকারের মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। স্থানীয় সময় দুপুর ১ টায় জেদ্দার রাজ দরবার আল সালাম প্যালেসে বাদশাহ ও প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক বৈঠক হয়।

17194_pm-100

 

সৌদি প্রেস এজেন্সি’র রিপোর্টে জানানো হয়, ওই বৈঠকে সৌদি বাদশাহ’র সঙ্গে তার উপদেষ্টা ও মক্কার গর্ভনর প্রিন্স খালিদ আল ফয়সল, প্রিন্স মানসুর বিন মিতাব বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন নায়েফ বিন আবুল আজিজ, মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য ড. মোশাহেদ বিন মুহাম্মেদ আল এইবান, অর্থমন্ত্রী ড. ইব্রাহিম বিন আবদুল আজিজ আল-আশশাফ, সংস্কৃতি ও তথ্যমন্ত্রী ড. আদেল বিন জাঈদ আল-তোরাইফি, পররাষ্ট্র মন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়ের এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন হাজার আল মুতাইরী উপস্থিত ছিলেন। ওই রিপোর্ট মতে, বাংলাদেশের পক্ষে শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ, সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রুদূত গোলাম মসীহ অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা