,

পাল্টা আক্রমণ নয়, তন্ময়কে উপেক্ষাই করলেন লতা

 
বিনোদন ডেস্ক :পাল্টা আক্রমণ একেবারেই নয়, বরং নাম না করে তন্ময় ভট্টকে উপেক্ষার পথই বেছে নিলেন লতা মঙ্গেশকর। সম্প্রতি যে ভিডিও নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে, সেই ভিডিও নিয়ে তাঁর কিছু এসে যায় না বলে সটান জানিয়ে দিলেন তিনি।
কয়েক দিন আগে লতা মঙ্গেশকর ও সচিন তেন্ডুলকরকে নকল করে কৌতূক অভিনয় শিল্পী তন্ময়ের স্ন্যাপচ্যাট ভিডিও-র বিরুদ্ধে ক্ষুব্ধ বলিউড সহ দেশের নানা মহল। তন্ময় এই দুই ব্যক্তিত্বকে অসম্মান করেছেন, এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে মহারাষ্ট্রের কিছু রাজনৈতিক দল। কিন্তু উদাসীনতায় গোটা বিতর্ক উপেক্ষা করছেন লতা মঙ্গেশকর।

image
যে ভিডিওকে কেন্দ্র করে এত সমস্যা সেটি লতা দেখেননি বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘জীবনে এত পথ পেরিয়ে এসেছি যে, এসব আর আমাকে বিচলিত করে না। যে বয়সে মেয়েরা পুতুল খেলে সময় কাটায়, সে বয়সে আমাকে গান গাওয়ার কাজ খুঁজতে বাড়ি থেকে বেরতে হয়েছে। ছোট থাকতেই এটা শিখেছি যে, কাজই আসল কথা।’’
লতা আরও জানিয়েছেন, তাঁর জন্য অন্য কেউ সমস্যায় পড়ুক, এটা তিনি চান না। তিনি সকলকে আশ্বস্ত করে বলেছেন, ‘‘এই ধরনের ঘটনা আমার কাছে খুবই ছোট। জীবনে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা অন্যদের মানহানি করে তাদের বাড়তি গুরুত্ব দেওয়া উচিত নয়।’’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা