,

পিকেকে ঘাঁটিতে তুর্কি সেনাদের হামলা: নিহত ২৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তরাঞ্চল এবং তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জন জঙ্গিকে হত্যা করেছে তুরস্কের সেনাবাহিনী। এছাড়া একই এলাকায় কুর্দিদের লক্ষ্য করে পৃথক হামলা চালিয়েছে তুর্কি যুদ্ধবিমান। রোববার তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

 

গত জুলাইয়ে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সঙ্গে যুদ্ধবিরতি ভেঙ্গে যায় তুরস্কের। এরপরই গত দশকের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর অবস্থায় আছে এ দুই পক্ষের সংঘাত।

 

এদিকে শনিবার চালানো বিমান হামলার লক্ষ্য ছিল ইরাকের গারা অঞ্চল এবং দিয়াবাকির প্রদেশের লাইস জেলার গ্রামাঞ্চল। এ হামলায় পিকেকে সদস্যদের ব্যবহৃত গুহা, আশ্রয় এবং বন্দুক ঘাঁটি ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। বিমান হামলায় সরকারি পর্যায় থেকে নিহতের সংখ্যা জানানো হয়নি। তবে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিহতের সংখ্যা খুবই কম।

অন্যদিকে ইরাক-ইরান সীমান্তবর্তী সেমদিনলি এলাকায় এক যুদ্ধে তুর্কি সেনাদের হাতে নিহত হয়েছে সাত পিকেকে সদস্য। এর আগে একই এলাকায় শুক্রবারের বিমান হামলায় আরো ২০ পিকেকে সদস্য প্রাণ হারায় বলে জানিয়েছে তুরস্কের সামরিক বাহিনী।

অবশ্য সিরনাক প্রদেশে গভীর রাতে তুর্কি সেনা ঘাঁটিতে গেরিলা আক্রমণ চালায় পিকেকে। এ সময় তুরস্কের গ্রাম রক্ষা বাহিনীর এক সেনা ও পিকেকের এক সদস্য মারা যায়।

দিয়ারবাকির প্রদেশের লাইস শহরে শনিবার কারফিউ ঘোষণার পর বিমান হামলা চালানো হয়। অভিযান শেষ হওয়ায় পরদিন তা প্রত্যাহার করা হয়। এছাড়া নুসায়বিন শহরের পিকেকে বিরোধী অভিযানও শেষ হয় শুক্রবার। গত তিন মাসে ওই সব এলাকায় প্রায় এক হাজার মানুষ মারা গেছে। এদের মধ্যে অধিকাংশই পিকেকে সদস্য। তুরস্ক ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর মতে পিকেকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে