বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জায়গায় আয়ারল্যান্ড?

12স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের সবচেয়ে বড় আসর তথা পরবর্তী ‘বিশ্বকাপ’ অনুষ্ঠিত হবে ২০১৯ সালে ইংল্যান্ডে। এই বিশ্বকাপে খেলুড়ে দলের সংখ্যাটা কমিয়ে ১৪ দলের বদলে ১০ দলে পরিণত করার সিদ্ধান্ত এরইমধ্যে গ্রহণ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

আর এই দশ দলের মধ্যে ৩০ সেপ্টেম্বর ২০১৭ সাল পর্যন্ত যারা আইসিসি র‍্যাংকিংয়ে শীর্ষ আটে থাকবে তারা ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে। বাকী দু’টি দলকে সহযোগী দেশগুলোর সাথে বাছাইপর্বে লড়াই করতে হবে। এই লড়াই থেকে শীর্ষস্থান অর্জনকারি দু’টি দল সুযোগ পাবে ইংল্যান্ড বিশ্বকাপে মাঠে নামার।

সহযোগী দেশগুলোর সাথে টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দু’টি দল যারা র‍্যাংকিংইয়ের নবম ও দশমস্থানে থাকবে তাদের নিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে ২০১৮ সালে। আর এই বাছাইপর্বের আয়োজক বাংলাদেশ। ৩ বছর আগে আইসিসি এই গুরু দায়িত্ব দিয়ে রেখেছে বাংলাদেশকে। তবে টাইগারদের ক্রিকেট উন্নয়নের সাথে প্রেক্ষাপটও বদলে যাচ্ছে। বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হতে পারে বিশ্বকাপ বাছাইপর্ব!

এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন। সেক্ষেত্রে অবশ্য টাইগারদের যদি বাছাইপর্ব খেলতে না হয় অর্থাৎ বাংলাদেশ যদি আইসিসি র‍্যাংকিংইয়ের শীর্ষ আটে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তাহলেই কেবল এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত যদি বাংলাদেশ থেকে বিশ্বকাপ বাছাইপর্ব সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে তা আয়োজন করতে মরিয়া আয়ারল্যান্ড। এ বিষয়ে আইরিশ বোর্ডের কর্মকর্তা ডেউট্রম বলেন আইসিসির উচিত বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে বিশ্বকাপের বাছাইপর্ব অন্য কোথাও সরিয়ে নেওয়া। যেহেতু বিশ্বকাপ বাছাইপর্বের মতো একটা টুর্নামেন্ট আয়োজন করতে অনেক সময়ের ব্যাপার তাই আইসিসির উচিত এখনই এ বিষয়ে চুড়ান্ত নেওয়া।

পাশাপাশি তিনি এ নিয়ে আইসিসির সাথে আলোচনা করবে জানিয়ে বলেন, “বাংলাদেশ বাছাইপর্বের আয়োজক, তাদের থেকে এটা তখনই সরিয়ে নেওয়া হবে যখন তারা বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। যেহেতু এই ধরণের টুর্নামেন্ট রাতারাতি আয়োজন করা সম্ভব নয় তাই আইসিসির সাথে এ নিয়ে আমরা আলোচনা করবো।”

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব