,

মিতুর শ্বশুরবাড়ি মাগুরায় শোকের মাতম

Mituমাগুরা: শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঈদ করা হলো না মাহমুদা খাতুন মিতুর। বর্বর হত্যাকাণ্ড কেড়ে নিয়েছে শ্বশুরবাড়ির সব আনন্দ-সুখ। আগামী ঈদ-উল ফিতরের আনন্দ করা আর হবে না। চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় রোববার সকালে নিহত হয়েছেন মাগুরার কৃতি সন্তান পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু।

পুত্রবধূ হত্যাকাণ্ডের খবরে শোকের কান্না আর হাহাকার নেমে এসেছে মাগুরা শহরের কাউন্সিলপাড়ার বাড়িতে। মিতুর শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল ওদুদ আর শাশুড়ি শাহিদা বেগম কান্নায় ভেঙে পড়ছেন। মুষড়ে পড়েছেন পরিবারের অন্য সদস্যরা।

গেল সপ্তায় চট্টগ্রামে পুত্রবধূ ও নাতি-নাতনিদের কাছ থেকে ঘুরে এসেছেন আব্দুল ওদুদ। তিনি কান্না জড়িত কণ্ঠে জানান, বউমা মিতু তাকে বাবার মতোই ভালবাসতেন। চট্টগ্রামে তার বাসায় বেড়াতে গেলে সে তাকে বাড়িতে আসতে দিতে চাইতো না। সব সময় নিজ মেয়ের মতই তাকে যত্ন করতো।

সাবেক এই পুলিশ কর্মকর্তা প্রশ্ন রেখে বলেন, ‘বৃদ্ধ বয়সে আজ আমার লাশ সন্তানদের নেয়ার কথা। সেখানে আমি কীভাবে আমার সন্তানের লাশ কাঁধে নেব?’ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানান তিনি।

মিতুর শাশুড়ি শাহিদা বেগম জানান, পুত্রবধূ হলেও মিতু তাদের নিজের বাবা-মায়ের মতো যত্ন করতো। রমজান উপলক্ষে এলাকার মানুষকে বিলি করার জন্য গতকালই (শনিবার) পুত্রবধূর পাঠানো চিনি, তেল, সেমাইসহ কাপড়-চোপড় হাতে পেয়েছেন।

নিহত মিতুর শাশুড়ি আরো জানান, আত্মীয়-স্বজনসহ এলাকার মানুষকে মিতু নিজের পরিবারের সদস্যের মতোই ভালোবাসতেন। এবারের ঈদে সবাই মিলে একত্রে ঈদ করার কথা ছিল। সন্ত্রাসীদের এমন নির্মম হত্যাকাণ্ডে তার পরিবারের সব সুখ চলে গেছে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা