,

১৬ জুন মাহির আগের স্বামীর জামিন শুনানি

mahi-shaon-jugantor_14690_1464704495_15223_1465126589বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহির আগের স্বামী শাহরিয়ার ইসলাম ওরফে শাওনের জামিন আবেদনের শুনানি আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে। দিন ধার্য করেছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

রোববার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম সামছুল আলম এ তারিখ ধার্য করেন।

গত ৩১ মে ঢাকা সিএমএম আদালত এ আসামির জামিন আবেদন নাকচ করায় ট্রাইব্যুনালে এই জামিনের আবেদন করা হয়।

ওইদিন শাওনকে ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে হাজির করে দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে শাওনের জামিন আবেদন করেন তার আইনজীবী। এসময় মাহি এবং শাওনের বিয়ের কাবিননামাও দাখিল করেন শাওনের আইনজীবী।

শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে শাওনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, একবছর আগে শাওনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। গত বছরের ১৫ মে চার লাখ টাকা দেনমোহরে শাওনকে বিয়ে করেন তিনি।

প্রসঙ্গত, গত ২৫ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী মাসুদ পারভেজ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়। বিয়ের পর শাওন ক্ষুব্ধ হয়ে মাহির সঙ্গে তোলা তার কিছু অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এরপরই গত ২৭ মে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন মাহিয়া মাহি। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ শাওনকে গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নেয়।

রিমান্ডে ডিবির জিজ্ঞাসাবাদে শাওন দাবি করেছেন, ২০১৫ সালে বাড্ডার কাজী অফিসে বিয়ে করেন শাওন ও মাহি। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে একই ক্লাসে পড়তেন তারা। তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শাওনের কম্পিউটার থেকে মাহি ও শাওনের মধ্যে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, মাহি-শাওনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফেসবুকে আপলোড করার বিষয়টি স্বীকার করেছেন শাওন। তার দাবি, স্ত্রী হিসাবে মাহির অনুমতি নিয়েই এসব ছবি আপলোড করা হয়েছে।

তবে বিয়ের বিষয়টি বার বার অস্বীকার করেছেন মাহি। তার দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা