,

সালমা হায়েকের অন্য রূপ

salma-hayekবিনোদন ডেস্ক : জীবজন্তু রক্ষায় কাজ করাটা হলিউড অভিনেত্রীদের জন্য নতুন কিছু নয়। কিন্তু সালমা হায়েকের ব্যাপারটা নাকি একটু অন্য রকম।

ঢাকঢোল পিটিয়ে প্রাণী অধিকার রক্ষায় নামেননি তিনি। কিন্তু কোথাও কোনো পশুপাখি বিপদে পড়েছে দেখলে মোটেও স্থির থাকতে পারেন না। এই করতে করতে প্রায় ৩০টির মতো প্রাণীর দায়িত্ব নিয়ে ফেলেছিলেন তিনি। তারপর স্বামী ফ্রাঁসোয়া পিনোকে বলেছিলেন, এই শেষ! আর পারবেন না ওসব উটকো ঝামেলায় যেতে।

কিন্তু সালমার হৃদয়ে ওদের জন্য ভালোবাসা। সেটা তিনি লুকোবেন কীভাবে? সে কারণেই কদিন আগে বুলগেরিয়ায় গিয়ে একটা অসহায় ছোট্ট কুকুরছানাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি। সোজা সেটাকে কোলে তুলে নিয়ে এসেছেন বাড়িতে।

ঘটনাটা সালমা গত শুক্রবার জানিয়েছেন একটি টিভি অনুষ্ঠানের আড্ডায়। ‘ওকে কোলে তুলে নিয়ে আমি ভাবছিলাম, এবার আমার স্বামীকে কী অজুহাত দেখানো যায়। পরে বুদ্ধি করে বলেছি, ওর প্রেমে পড়ে গেছি আমি।’ বলেছেন সালমা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে