,

এক শরীরে দুই মাথা!

20869-boroঅনলাইন ডেস্ক : এক ছেলে এবং এক মেয়ের পর তৃতীয়বার সন্তানসম্ভবা হয়ে খুবই উত্তেজিত ছিলেন শিবরাজ দেবী (২৪)। একইভাবে তৃতীয়বার বাবা হওয়ার আশায় প্রবল আনন্দে মেতেছিলেন ৩০ বছরের ছোট্টু সিং। গত বুধবার বিকেলে যমজ সন্তানের জন্ম দিলেন শিবরাজ। আর তারপরেই দেখা দিল সব সমস্যা।

মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল সব আনন্দ। শিবরাজ দেবীর গর্ভ থেকে ভূমিষ্ঠ যমজ দুই সন্তানের দেহ একটি। যমজ দু’জনের একজন ছেলে এবং একজন মেয়ে। তাদের দু’জোড়া হাত থাকলেও পা রয়েছে একজোড়া। ওই দু’জনের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশকিছু অঙ্গও রয়েছে একটি করে।

বুধবার ভারতের বিহারের বক্সার জেলায় এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ রাজ কুমার গুপ্তা বলেছেন, “তলপেটের নীচ থেকে তাদের অঙ্গ সব জোড়া রয়েছে। একজনের যৌনাঙ্গ দেখা যাচ্ছে। যা দেখে বোঝা যাচ্ছে সে মেয়ে। অন্য আরেকজনের যৌনাঙ্গ এখনও দেখা যায়নি। তবে মনে হচ্ছে অপরটি ছেলে। এই ধরণের ক্ষেত্রে সাধারণত উভয়ের লিঙ্গ একই হয়ে থাকে।”

এদিকে নিম্নবিত্ত পরিবারে জন্মানো ওই দুই শিশুর চিকিৎসার খরচ চালানোর মতো অবস্থা নেই কারখানার শ্রমিক ছোট্টু সিংয়ের। সেই কারণে সন্তানদের বাড়ি নিয়ে যেতে চাইছেন ছোট্টু-শিবরাজ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা