,

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা

download (21)নিউজ ডেস্ক : চট্টগ্রামের আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে মিতু তার ছেলে ও মেয়েকে ক্যান্টনমেন্ট স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তাদের স্কুলবাসে তুলে দেয়ার পরপরই জিইসি মোড়ে মোটরসাইকেলে এসে তিন দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাবুল আক্তার সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। দীর্ঘদিনের কর্মস্থল সিএমপি ছেড়ে পুলিশ সদর দফতরে যোগদানের জন্য বৃহস্পতিবার তিনি ঢাকায় আসেন। স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।মাহমুদা খানমের রক্তাক্ত নিথর দেহ

তবে কে বা কারা কীভাবে এই হত্যাকাণ্ড করেছে সেটি তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এসপি বাবুল আক্তার চট্টগ্রামে জেএমবির সামরিক প্রধান জাবেদসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতারের পাশাপাশি দেশে নতুন করে জঙ্গিবাদের উত্থানটি আবিষ্কার করেছিলেন। সম্প্রতি তাকে হত্যার একাধিক হুমকিও দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা