,

সেপটিক শকে মারা গেছেন মোহাম্মদ আলী

 

আন্তর্জাতিক ডেস্ক :কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার মৃত্যু সেপটিক শক বা এমন একটি কারণে হয়েছে যার ফলে শরীরের রক্তের চাপ বিপদজনক মাত্রায় নেমে আসে।কেনটাকির লুইসভিলে শুক্রবার তার নিজের শহরে শেষ কৃত্য হবে বলে জানা গেছে।

pic aa_130529

মোহাম্মদ আলীর ইচ্ছানুযায়ী, ইসলামিক রীতি মেনে শেষকৃত্য হলেও, তাদের অন্য ধর্মমতের ছাপ থাকবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।তিনবারের বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন, ৭৪ বছর বয়সী আলী অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। শনিবার তিনি অ্যারিজোনা রাজ্যের ফিনিক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মোহাম্মদ আলীর পরিবারের একজন সদস্য জানিয়েছেন, নিজেকে একজন বৈশ্বিক নাগরিক হিসাবে মনে করতেন আলী, তাই তিনি চাইতেন, তার শেষকৃত্যে সব ধর্মমতের মানুষ অংশ নেবে।

 

 

আলীর চাওয়া অনুযায়ী, শেষকৃত্যটি মুসলিম ঐতিহ্য অনুযায়ী হলেও, তাতে সব ধর্মের ছাপ থাকবে।

আলীর স্ত্রীকে সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যেভাবে সারাবিশ্ব তাকে স্মরণ করছে, তাতেই তার বর্ণিল জীবন সম্পর্কে বোঝা যায়। আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও।

মুষ্টিযোদ্ধার ২১ বছরের ক্যারিয়ারে তিনি মোট ৬১টি লড়াইয়ে অংশ নিয়েছেন আর ৫৬টিতে জয় পেয়েছেন। তিনি তিনবার হেভি ওয়েট আর একবার লাই ওয়েট চ্যাম্পিয়ন হয়েছেন।

কিভাবে মানুষ তাকে মনে রাখবে, এরকম এক প্রশ্নের জবাবে আলী বলেছিলেন, একজন মানুষ হিসেবেই তাকে সবাই মনে রাখবে, যে তার আত্মাকে বিক্রি করেনি। তবে এটা যদি বেশি মনে হয়, তাহলে বরং একজন ভালো মুষ্টিযোদ্ধা হিসেবেই সবাই তাকে মনে রাখুক।

তার জন্ম হয়েছিল ১৯৪২ সালের ১৭ই জানুয়ারি, ক্যাসিয়াস মার্সেলাস ক্লে হিসেবে কেনটাকি রাজ্যের লুইভিল শহরে।

ক্যসিয়াস ক্লে ১৯৬৪ সালে ইসলাম ধর্মগ্রহণ করে নাম বদলে রাখেন মুহাম্মদ আলী। তিনি প্রথম সবার নজর কাড়েন ১৯৬০ সালে রোম অলিম্পিকসে। সেখানে তিনি স্বর্ণপদক জয় করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা