,

চোরাকারবারি ধরতে সীমান্তে টহলে নারী বিজিবি

 
নিজস্ব প্রতিবেদক : নারী চোরাচালানিদের ধরতে বিজিবি পুরুষ সদস্যদের পাশাপাশি সীমান্ত এলাকায় নারী সদস্যদের নিয়োগ করা হয়েছে।বিজিবির পুরুষ সদস্যদের পক্ষে সবসময় এসব নারী চোরাকারবারিদের তল্লাশি চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়ে ওঠে না।

pic b_130531

 

দেশের বিভিন্ন সীমান্তে চোরাচালানের কাজে কৌশলে নারীদের ব্যবহার করছেন চোরাকারবারিরা। নারী চোরাকারবারিদের দৌরাত্ম্য রুখতে তাই নারী সৈনিক নিয়োগ শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।৯৭ জন নারী সদস্য নিয়োগের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মত পথচলা শুরু হলো নারীদের। অনুষ্ঠানিক পার্সিং আউটের মাধ্যমে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এসব সাহসী নারীদের।

 

রোববার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি’র প্রশিক্ষণ ক্যাম্পে পাসিং আউট অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকালেই প্রশিক্ষণ ক্যাম্পে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জ্জুামান খাঁন কামাল ও বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ।

সাতকানিয়ার এই প্রশিক্ষণ ক্যাম্পে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন এসব নারী সদস্যরা। পুরুষ সৈনিকদের মতই দায়িত্ব পালন করবেন নারী সৈনিকরা। তবে সীমান্তবর্তী যেসব এলাকায় নারীরা চোরাচালানের সঙ্গে জড়িত সেসব জায়গায় তাদের বেশি করে মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা