,

মেয়েদের সাইকেল চালানো নিষিদ্ধ করলো ইহুদি ধর্মগুরু

 

আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ বছরের বেশি বয়সী মেয়েদের সাইকেল চালানোকে ‘নির্লজ্জতা’ আখ্যায়িত করে তা নিষিদ্ধ করেছেন ইহুদি এক ধর্মগুরু। জেরুজালেমের প্বার্শবর্তী নাহলোয়াত শহরে এ নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।নাহলোয়াত শহরের আশাপাশে নিষেধাজ্ঞা জারির বার্তা পৌঁছে দিচ্ছে ইহুদিদের উপসনালয় সিনাগগের অনুসারিরা। নিষেধাজ্ঞায় ইহুদি ওই ধর্মগুরু বলেন, ‘অল্প বয়সী মেয়েদের বাইসাইকেল চালানো তাদের লজ্জাশীলতায় ক্ষতি ডেকে আনতে পারে। এছাড়া সাইকেলের আসনে মেয়েদের বসার কারণে পুরুষরা তাদের প্রতি প্রলুব্ধ হতে পারে।’

2016_06_04_16_34_08_yTxJP1caLpGJEhhTYR16AW8wB8rcne_original

আদেশে বলা হয়, ‘আমরা মেয়েদের মা-বাবাকে অবহিত করছি যে তারা যেন তাদের পাঁচ কিংবা তার বেশি বয়সী মেয়েদের এ ধরনের অবৈধ কাজ থেকে দূরে রাখার নিষেধাজ্ঞার প্রতি আনুগত থাকে।’ যেই এলাকায় নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে সেখানে মূলত ইহুদি ধর্মের হারেদি সম্প্রদায়ের বাস। তারা ধার্মিক ইহুদি সম্প্রদায় হিসেবে পরিচিত।

এর আগে গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের বিনে ব্র্যাক শহরের এক ইহুদি ধর্মগুরু নারীদের উচ্চশিক্ষা গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন। এছাড়া ধর্মনিরপেক্ষ শিক্ষার বিরুদ্ধেও নিজের অবস্থান ব্যক্ত করেছিলেন তিনি। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান করে তারা সত্যিকারের বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছিলেন ওই ধর্মগুরু।

নিজেদের সম্প্রদায়ের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে হারেদি সম্প্রদায়। স্মার্টফোন ব্যবহারকেও অন্যায্য বলে ঘোষণা করে সম্প্রদায়টির ধর্মগুরুরা। তবে এতে তারা খুব একটা সফল হতে পারেনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা