,

দাড়ি রাখায় মুসলিম সেনাকে বরখাস্ত করল ভারত

 

আন্তর্জাতিক ডেস্ক :বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও দাড়ি কাটতে রাজি না হওয়ায় এক মুসলিম সৈনিককে বরখাস্ত করেছে ভারতীয় সেনাবাহিনী। এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল টানাপড়েন। অবশেষে ‘অনাকাঙ্খিত সৈনিক’ আখ্যা দিয়ে মাখতুম হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হল।

4bhj62770bf7361hkv_800C450

ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল কোরের সৈনিক ছিলেন মাখতুম। ১০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে তিনি কাজ করছিলেন তিনি। সেনা সূত্রে জানা যায়, যখন মাকতুমহুসেন চাকরিতে যোগ দেন, তখন তার দাড়ি ছিল না। পরে তিনি কমান্ডিং অফিসারের কাছে আবেদন জানিয়ে ধর্মীয় কারণে দাড়ি রাখার অনুমতি চান।

 

কমান্ডিং অফিসার প্রথমে মাখতুমকে দাড়ি রাখার অনুমতি দেন। তবে তিনি বলেন, দাড়ি রাখার পর নতুন করে ছবি তুলে পরিচয়পত্র বানাতে হবে এবং কর্মজীবন শেষ হওয়া পর্যন্ত তাকে দাড়ি রাখতে হবে। সেই নির্দেশ মেনে নিয়েই দাড়ি রাখতে শুরু করেন মাখতুম।

 

কিন্তু এরপর কমান্ডিং অফিসার জানতে পারেন, সৈনিকদের জন্য দাড়ি রাখা সংক্রান্ত বিধিটি সংশোধিত হয়েছে। নতুন বিধি জেনে নিয়ে কমান্ডিং অফিসার মাখতুমকে জানান, দাড়ি কেটে ফেলতে হবে। কারণ ভারতীয় সেনাবাহিনীর কর্মীদের মধ্যে শুধু শিখরাই ধর্মীয় কারণে দাড়ি রাখার অনুমতি পেতে পারেন। অন্য কোনো ধর্মে যেহেতু দাড়ি রাখা আবশ্যক নয় তাই শিখ ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীকে সেনাবাহিনী দাড়ি রাখার অনুমতি দিতে বাধ্য নয়।

 

দাড়ি রাখার অনুমতি বাতিল হওয়া সত্ত্বেও মাখতুম হোসেন দাড়ি কাটেননি। কমান্ডিং অফিসার বৈষম্যমূলক আচরণ করছেন বলে অভিযোগ করে তিনি কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন। ইতিমধ্যে মাখতুম হোসেনকে পুণের কমান্ড হাসপাতালে বদলি করা হয়। সেখানকার কর্তৃপক্ষও মাখতুমকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেয়।

কিন্তু তিনি নির্দেশ মানতে অস্বীকার করেন। এর পরে সেনাবাহিনী ওই সিপাহিকে শোকজ করে। সন্তোষজনক উত্তর না মেলায় তাকে অবাধ্যতার অভিযোগে ১৪ দিনের জন্য ডিটেনশনে পাঠানো হয়। শুরু হয় বিভাগীয় তদন্ত। সেই তদন্তের রিপোর্ট জমা পড়ে সশস্ত্র বাহিনী ট্রাইবুনালের বেঞ্চে। শেষে ট্রাইব্যুনাল মাখতুমকে বরখাস্ত করার নির্দেশ দেয়। এখন চাইলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর