,

পূর্ণিমার জন্য এরশাদের পছন্দের গাউন!

 

নিজস্ব প্রতিবেদক : এবার ফ্যাশন হাউসের উদ্বোধন করতে গিয়ে নায়িকা পূর্ণিমাকে গাউন পছন্দ করে দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।নেভি ব্লু ও গোল্ডেন কালারের কাপড়ের সংমিশ্রণে তৈরি একটি গাউন পূর্ণিমাকে পছন্দ করে দেন এরশাদ। এসময় পূর্ণিমাও এরশাদের পছন্দ করা গাউনটি সাদরে গ্রহণ করেন।

ershad_130528

 

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহরে একটি ফ্যাশন হাউসের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। এতে অতিথি ছিলেন নায়িকা পূর্ণিমা ও নায়ক ফেরদৌস।উদ্বোধনী অনুষ্ঠান শেষে শোরুম পরিদর্শনে যান এরশাদ। এ সময় তার সঙ্গে থাকা পূর্ণিমার জন্য একটি গাউন পছন্দ করেন। এ সময় শোরুমের কর্মীরা একই ডিজাইনের আরো কাপড় দেখাতে চাইলে এরশাদ বলেন, আর লাগবে না। এটাই ওকে মানাবে।

 

 

এর আগে অনুষ্ঠানে বক্তব্যে পূর্ণিমা বলেন, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না। এর মধ্যে আবার সাবেক রাষ্ট্রপতির সামনে। এটা রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার।এ সময় তাদের সঙ্গে ছিলেন সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, চিত্রনায়ক ফেরদৌস ও জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা