,

এক নজরে জেনে নিন ট্রাম্প কতটা সম্পদশালী

tramp_115204আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে রিপাবলিকান দল থেকে এরই মধ্যে মনোনয়ন প্রায়ই চূড়ান্ত করেছেন নিউইয়র্কের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। বিশাল ধনাঢ্য এই ব্যবসায়ীর জন্ম বনেদি মার্কিন পরিবারে। সোনার চামচ মুখে নিয়েই তার জন্ম। নির্বাচনী প্রচারে এসে শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য লাইম লাইটে ট্রাম্প।

বিতর্ক ছড়াতে ওস্তাদ তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়াকে রীতিমত রঙিন করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। কেই সোল্লাসে হাততালি দিচ্ছেন, কেউ হাসছেন, কেউ বা রেগে আগুন ট্রাম্পের কাণ্ড-কারখানায়। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত হোয়াইট হাউসে ঢুকতে পারবেন কি না তা ঠিক করবেন মার্কিন ভোটাররা। কিন্তু জীবনের ভোগ-বিলাস-প্রাপ্তিতে ট্রাম্পের ধারে কাছে আসতে পারবেন সে দেশের খুব কম মানুষই। ৬৯ বছর বয়সী ট্রাম্পের সম্পত্তির পরিমাণ ৮৭০ কোটি ডলার।

যুবক বয়স থেকেই বিলাসিতায় অভ্যস্ত ট্রাম্প। যুবক বয়সেই তিনি চালিয়েছেন রোলস রয়েস। ট্রাম্পের কর্মজীবন শুরু হয় বাবার রিয়েল এস্টেট কোম্পানিতে।

একাধিক গলফ কোর্স রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ডিসিতে ২০ মিলিয়ন ডলারের গলফ কোর্সের মালিক তিনি।

নিজস্ব হেলিকপ্টারে চলাফেরায় স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। গাড়ি চড়তে একঘেয়ে লাগলেও ক্ষতি নেই। আকাশ তো অনেক বড়। হেলিকপ্টার শুধু নয়, তার নিজের বোয়িং ৭২৭-২৩ বিমান রয়েছে। নিজের বিমানে রয়েছে সব আয়োজনে ঠাসা বেড রুম। সেখানে বিশ্রাম নেন ট্রাম্প।

ট্রাম্পের ছোট নীড় ‘ট্রাম্প টাওয়ার’। কথাবার্তায় আভিজাত্যের লেশ না থাকলেও, বাড়িতে তার ছাপ রয়েছে সর্বত্র। ফ্লোরিডায় পাম বিচে রয়েছে আরো একটি চোখ ধাঁধানো বাড়ি।

স্থলপথ আর আকাশপথ তো হল, বাকি কেন যাবে জলপথ? রয়েছে ট্রাম্পের নিজস্ব প্রমোদ তরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা