,

‘অভিষেক আমার সন্তানের বাবা, আমার স্পেশাল’

image-1বিনোদন ডেস্ক : হঠাৎ করেই অভিষেকের প্রেমে গদগদ রাই সুন্দরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বেটারহাফের প্রশংসায় পঞ্চমুখ হন বচ্চন বহু। বলেন, বিয়ের ন’বছর কোথা থেকে চোখের পলকে কেটে গেল তা নাকি বুঝতেই পারেননি তাঁরা। কিন্তু হঠাৎ কী এমন হল যে অভিষেকের এত প্রশংসা করছেন ঐশ্বর্যা?

নিন্দুকেরা বলছেন, এ কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? আসলে কিছু দিন আগেই তাঁদের সম্পর্কে ‘অভিমান’-এর ছায়া দেখেছিলেন অনেকে। ‘সরবজিত’-এর প্রমোশনে এসে প্রকাশ্যেই স্ত্রীকে এড়িয়ে যেতে দেখা গিয়েছিল ছোটে বচ্চনকে। এই ঘটনায় দৃশ্যতই অপ্রস্তুত হয়ে পড়েছিলেন ঐশ্বর্যাও। তবে সেই ঘটনার পর থেকে যেন একটু বেশিই সাবধানী হয়ে পড়েছেন বচ্চন দম্পতি। কিছু দিন আগেই পার্টিতে দু’জনে দু’জনের হাত ধরে এসেছেন। আর এ বার সাক্ষাৎকারে বহুল প্রশংসা।

এ দিন ঐশ্বর্যা আরও বলেন, ‘সম্পর্কে অনেক বোঝাপড়ার বিষয় থাকে। থাকে অনেক গিভ অ্যান্ড টেক পলিসিও। তবে এই সব কিছুর বাইরে অভিষেক আপাদমস্তক এক জন খুব ভালমানুষ। আফটার অল, ও আমার সন্তানের বাবা। আর তাই ও সবসময় আমার কাছে স্পেশাল।’’ সূত্র-আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা