,

ইউপি নির্বাচনে ১২৯ জন নিহত, পঙ্গু হয়েছেন ১০ হাজার: বিএনপি

1389108361_salena_rahman___njbdবিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ১২৯ জন নিহত ও ১০ হাজার জন পঙ্গু হয়েছেন। এই নির্বাচনের সব অনিয়ম ও সহিসংতার দায় নির্বাচন কমিশন ও সরকারের।
শনিবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান সাংবাদিকদের এ কথা বলেন। শেষ ধাপের ইউপি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানাতে সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান।
কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা সরকারের হয়ে কাজ করছে। কমিশন স্বাধীন হলে সহিংসতা রোধ করা যেত।
বিএনপি প্রতিবারই প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগের সুরাহা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে সহিংসতা, অনিয়ম অব্যাহত আছে।
তিনি আরো বলেন, ইউপি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ক্ষমতাসীনদের অধীনে ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি তা দলীয় সিদ্ধান্তের বিষয় বলে জানান তিনি। তবে তার ব্যক্তিগত উপলব্ধি হলো, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা