,

প্রকাশ্যেই শিক্ষকদের চুল কাটল

20839-hair-cutamarআন্তর্জাতিক ডেস্ক : একটি ছবি। তাতে দেখা যাচ্ছে প্ল্যাকার্ড গলায় মুখ নিচু করে বসে রয়েছেন কয়েকজন। পিছনে হলুদ টি শার্ট পরা এক যুবক তাঁদের মাথায় কাঁচি চালাচ্ছেন। আর এই ছবি সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে মেক্সিকোয়। সরব হয়েছে বিভিন্ন মহল।

জানা গেছে, সরকারের শিক্ষা সংস্কারের বিরোধিতা করে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেয় কনফেডারেশন অফ এডুকেশন ওয়ার্কার্স। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো দেশে শিক্ষা সংস্কার সংক্রান্ত আইনে সই করার পর থেকেই বিক্ষোভ চলছে ওই সংগঠনের। ওই আইন মোতাবেক ইউনিয়ন লিডারদের ক্ষমতা খর্ব হবে এবং শিক্ষকদের দক্ষতা নির্ণয় করা হবে বিশেষ পারফরম্যান্স মিটিংয়ে।

অভিযোগ, সিএনটিইর সেই বিক্ষোভ-ধর্মঘটে যে সব শিক্ষক যোগ দেননি, প্রকাশ্যে তাঁদের মাথা মুড়িয়ে দেওয়া হয়। আর এই ছবি সামনে আসতেই নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। প্রথমদিকে এই আন্দোলনে সমর্থন জানালেও, এই ঘটনার পর থেকে সমর্থনকারীদের একটা বড় অংশ আন্দোলনকারীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তবে এই ঘটনা থেকে হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছে সিএনটিই। নিন্দা, বিরোধিতার মুখে পড়ে তাদের দাবি, শিক্ষকদের মাথা মোড়ানোর কাজ তাদের নয়। বহিরাগতদের কাজ এটি।

এদিকে, গত মাসেই শিক্ষকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন মেক্সিকোর শিক্ষামন্ত্রী। পরপর তিনদিন কাজ কামাই করায় চিয়াপার প্রায় হাজার শিক্ষককে ছাঁটাই করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা