,

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০

UP_Election1465039953আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায, গতকাল শনিবার বিকেল ৩ টায় আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বিওসি ঘাট এলাকায় পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোঃ সালাহউদ্দিন ও আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ নূরুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বালুর মাঠ এলাকায় উভয়পক্ষের শতাধিক লোকজন রামদা, বল্লমসহ দেশীয় বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়। আহতরা স্থানীয় ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রেনে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা