,

আশুগঞ্জ প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যালটে ক্ষমতাসীনদের জোর পূবক সীল।

IMG_20160604_104847আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান পদের ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে গেছে আওয়ামী লীগ প্রার্থী মো. সালাহ্ উদ্দিনের সমর্থকরা।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার নাঁওঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. কবির হোসেন আমাদের কে জানান, সকাল সোয়া ১০টার দিকে নৌকা প্রতীকের ব্যাজ পরা শতাধিক যুবক ভোটকেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে। এসময় ২০/২৫ জন যুবক আমার কক্ষে প্রবেশ করে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬শ` ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।
এছাড়া ওই কেন্দ্রের দুইটি বুথ থেকে একটি করে ব্যালট পেপারের বই ও সিল ছিনিয়ে নিয়ে যায় নৌকার সমর্থকরা।
এদিকে কেন্দ্রে উপস্থিত পুলিশ সদস্যদের উপস্থিতিতেই ব্যালট পেপার ছিনতাই হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রে অপেক্ষমান ভোটাররা মো:ছিদ্দিক হোসেন ৮নং ওয়ার্ডের  ভোটার তিনি আমাদের জানান, শহর থেকে এভাবে সন্ত্রাসী  লোকজন এসে আমাদের ভোটের অধিকার জোর পূবক কেড়ে নিয়ে যায় এরকম নির্বাচন না হওয়া ভাল। এটা কোন নির্বাচন নয়। এটা কোন ধরনের গণতন্ত্র। আমার কেন্দ্রে গিয়ে দেখি আমার চেয়্যারম্যানের ব্যালটে নাকি ভোট দেওয়া হয়ে গেছে। পুরুষ ও মহিলা মেম্বার প্রার্থীর ব্যালট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।সরেজমিনে ঘুরে দেখলাম প্রায়ই কেন্দ্রে ক্ষমতা সীনদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট কেন্দ্রে দরজা বন্ধ করে সীল মারছেন।এই যেন সীল মারার মহাৎসব।কথা হয় যাএাপুর ভোট কেন্দ্রে জহির মিয়া সাথে তিনি বলেন, ভোট আর কি দিব,  আমাদের ভোট দিলে যে গান না দিলে একই গান। চেয়্যার ম্যানের ব্যালট সাধারন ভোটারদের দেওয়া হচ্ছেনা। এগুলোতে নৌকার সীল দিয়ে আগে ব্যালট বাস্কে ফেলে রাখা হয়েছে। আর ফলাফলের ব্যাপারে সে আমাদের জানান, আর ফলাফল যারা জোর করে ভোট চাপিয়েছে ফলাফল তাদের পক্ষে যাবে। এটা কোন সাধারন মানুষের ফলাফল না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা