,

মা, মেয়ে ও ছেলেসহ সড়কে প্রাণ গেল ৭ জনের

 

 

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও ছেলেসহ সাতজন নিহত হয়েছেন।শনিবার সকালে নারায়ণগঞ্জ, হবিগঞ্জ ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এ প্রাণহানি ঘটে।

Bus1465015967

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুই সন্তানসহ এক মা নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন হেনা আক্তার (৩৫), তার মেয়ে তানিয়া আক্তার (১৩) ও ছেলে সানি হোসেন (১০)। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দড়িকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানসহ হেনা আক্তার রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তানিয়া ও সানি নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে হেনা আক্তার মারা যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমুনি শর্মা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস, ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুই প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫ জন।

শনিবার ভোরে বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের বয়স ৩০-৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সৌদি আবর, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ফেরা কমপক্ষে ৪৫ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বাহুবল উপজেলার হাফিজপুর নামক স্থানে পৌঁছালে ট্রাক ও মাইক্রোবাসের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ সময় কমপক্ষে ৩৫ জন আহত হন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বরিশাল : বরিশালে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কালাম মোল্লা (৩৫) ও সালাউদ্দিন ব্যাপারী (৪০)।

গৌরনদীর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল ইসলাম জানান, বরিশাল থেকে ছেড়ে যাওয়া ট্রাকটি মাহিলারা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ওই স্থানে থাকা দুই পথচারী ট্রাকচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাদের বাড়ি ওই এলাকাতেই।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা