বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ‘স্বাভাবিক থাকবে’ বিদ্যুৎ পরিস্থিতি(ভিডিও)

Biddut-550x310এবার আসন্ন রমজানে বিদ্যুৎ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। তবে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি বলছে, রোজার মাসে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাথমিক জ্বালানি সরবরাহে হঠাৎ ঘাটতি হলে, কিছুটা ভোগান্তি হতে পারে। অন্যদিকে, রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর দাবি, পুরো রমজান জুড়েই নগরবাসীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সব প্রস্তুুতি এরই মধ্যে শেষ হয়েছে।
আর মাত্র ক’দিন পরেই শুরু হচ্ছে রমজান। দিনভর রোজা রাখতে সেহেরি, দিনশেষে ইফতার কিংবা তারাবি’র নামাজের মতো গুরুত্বপূর্ণ সময়ে একটু স্বস্তিু পেতে নগরবাসীদের তাই প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।
গত ক’বছরের মতো এবারো মধ্য গ্রীষ্মে রমজান পালন করতে হবে মুসলিম সম্প্রদায়ের অনুসারীদের। আবার এই গ্রীষ্মেই প্রচ- দাবদাহে চাহিদা বাড়ে বিদ্যুতের। যার প্রভাবে গত বছর লোডশেডিং-এ ভুগেই ইবাদত করেছেন নগরবাসী। তবে, এবছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এরই মধ্যে বিদ্যুৎ বিভাগ বেশকিছু প্রস্তুুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে বিতরণ সংস্থাগুলো।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে. (অব) শাহিদ সারওয়ার বলেন, ‘আমাদের সাব-স্টেশনগুলো লাইন মেইনটেইনেন্স করা হয়েছে। প্রস্তুুতিমূলক যেসকল কার্যক্রম সেগুলো আমরা সম্পন্ন করেছি। এসি লাগানোর ব্যাপারে বলা যায় একটা প্রতিযোগিতা লেগে গেছে। যার কারণে রমজানে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়।’
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জে, (অব.) নজরুল হাসান বলেন, ‘কারিগরি সমস্যা যাতে তাৎক্ষণিভাবে মোকাবেলা করা যায় সেজন্য আমাদের কর্মীরা সদা প্রস্তুুত থাকবে।’
তবে, এবছর জ্যৈষ্ঠের রমজানে শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র ব্যবহার সীমিত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। অন্যদিকে, বিদ্যুৎ উৎপাদনের মূল দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দাবি, অন্যবারের তুলনায় এবছর উৎপাদন পরিস্থিতি যথেষ্ট ভালো। এছাড়াও, বিপুল
চাহিদায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারেও সংযমী হবার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সময় টিভি থেকে নেয়া

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব