,

দখল, জাল ভোট ও বর্জনের মধ্যে চলছে ভোটগ্রহণ

vote1_15058_1465014645নিউজ ডেস্ক : দখল, জাল ভোট ও কারচুপির অভিযোগে নোয়াখালী ও গাইবান্ধায় বিএনপি প্রার্থী ও নড়াইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

ষষ্ঠ ও শেষ ধাপের নির্বাচন চলাকালে শনিবার সদর উপজেলার ৮ নং এওজ বালিয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. শাহজাহান এ ঘোষণা দেন। নোয়াখালী সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।১০টি ইউনিয়নের ১০০ টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৬৯০ জন।

এদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট বর্জন করেছেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মতলুবর রহমান রেজা। শনিবার সকাল ১০টার দিকে ইউপির বারকোনা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি এ ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি ও ব্যালটে ছিল মেরেছে সরকারদলীয় প্রার্থীর লোকজন। কিন্তু প্রশাসন কোনো ভূমিকা পালন করেনি।

এছাড়া নড়াইলের লোহাগড়ার প্রতাপুল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর নির্বাচন বর্জনের ঘোষণা করেছেন। শনিবার সকাল ৮টার দিকে নির্বাচন শুরু হওয়ার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা