,

ভারতে ধর্ষণ ঠেকাতে বাসে বাসে ‘প্যানিক বাটন’

bus_আন্তর্জাতিক ডেস্ক : জরুরি প্রয়োজনে এবং ধর্ষণ ঠেকাতে মোবাইলের পর ভারতে একের পর এক প্রযুক্তি বের হচ্ছে। গত বছরের শেষ দিকে বের হল ইলেকট্রিক বিকিনি, এরপর পিস্তল, তারপর মোবাইল অ্যাপস, আর এবার বের হচ্ছে ‘প্যানিক বাটন’।

সারা ভারতে বাসে বাসে সংযুক্ত হবে এ প্যানিক বাটন। বাসগুলোতে সংযুক্ত এ বাটনের মাধ্যমে জরুরি প্রয়োজনে আইনশৃংখলা বাহিনীকে দ্রুত কল করে সাহায্য চাইতে পারবেন আক্রান্তরা। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়।

যন্ত্রটির সঙ্গে একটি ক্লোজ-সার্কিট ক্যামেরা লাগানো থাকবে। সেই সঙ্গে বাসটির অবস্থান নির্ধারণ করতে থাকবে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম। বাটন চাপার সঙ্গে সঙ্গে পুলিশ কন্ট্রোল রুমে সাহায্য চেয়ে একটি জরুরি বার্তা চলে যাবে। আর বার্তা পাওয়ার পর পুলিশ ক্যামেরার মাধ্যমে বাসটিতে কী হচ্ছে তা পর্যবেক্ষণ করে দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

জানা যায়, রাজস্থানে পরীক্ষামূলকভাবে এ পেনিক বাটনের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে সেখানকার ১০টি বিলাসবহুল বাস ও ১০টি সাধারণ যাত্রীবাহী বাস এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

এর আগে জরুরি প্রয়োজনে দ্রুত কল করার জন্য ২০১৭ সালের প্রথম দিন থেকে ভারতের বাজারে সব ধরনের মোবাইল ফোনে ‘প্যানিক বাটন’ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। ওইদিন থেকে ‘বিশেষ’ এ বাটন ছাড়া একটি ফোনও বিক্রি করা যাবে না।

শুধু তাই নয়, পরবর্তী বছর অর্থাৎ ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সব ফোনে ইন-বিল্ট জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) নেভিগেশন সিস্টেমও বাধ্যতামূলক হচ্ছে বলে জানিয়েছেন দেশটির টেলিকমিউনিকেশন বিষয়কমন্ত্রী রাভি শঙ্কর প্রসাদ।
ভারতে দিন দিন বেড়েই চলছে ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে, দেশটিতে ২০১৫ সালে মোট ৩২ হাজার ৭৭টি ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ প্রতি এক ঘণ্টায় একজন করে নারী ধর্ষণের শিকার হয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা