,

ইউপি নির্বাচন: ফেনীতে প্রার্থীর বাড়িতে বোমা হামলা, সোনাগাজীতে বিএনপি কর্মীকে গুলি

UPনিজস্ব প্রতিবেদক : ফেনী সদরের কালিদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম এন জাহিদের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ৮টায় শেষ ধাপের ভোট শুরুর পরপরই প্রতিপক্ষ এ হামলা চালায়।

এ সময় ৫০টিরও অধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যুগান্তর প্রতিনিধি জানিয়েছেন।এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

অপরদিকে ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ইকবাল হোসেন নামে বিএনপির এক সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।

সকাল ৭টার দিকে ভোট শুরুর আগেই আধিপত্য বিস্তারে মতিগঞ্জ এলাকায় ইকবালের বাড়িতে গিয়ে তাকে গুলি করে প্রতিপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামানের লোকজন ইকবালকে গুলি করেছে। তিনি ওই ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী দোলনের সমর্থক।

তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আইনশৃংখলা নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে আছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা