চলে গেলেন সর্বকালের সেরা মুহাম্মাদ আলি
বিশ্বের সর্বকালের সেরা মুষ্ঠিযোদ্ধা মুহাম্মদ আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (০৪ জুন) সকালে ফনিক্স হাসপাতালে তিনি মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়ার সিএনএন।
মুহাম্মদ আলী ১৯৭৮ সালে বাংলাদেশ সফর করেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও রয়েছে তার কোটি কোটি ভক্ত। তাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই মুষ্ঠিযোদ্ধা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৪ বছর।
গত বৃহস্পতিবার (০২ জুন) ‘অনিয়মিত শ্বাসকষ্টজনিত’ সমস্যা নিয়ে হাসপাতলে ভর্তি হন মুহাম্মদ আলী। এর আগেও বহুবার তাকে হাসপতালে ভর্তি করা হয়।
সালের বক্সিং থেকে অবসরের তিন বছরের মাথায় পারকিনসন্স ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন মুহাম্মদ আলী। সবশেষ মারাত্মক মূত্রনালীর সংক্রমণে ভুগে ২০১৫ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদ।
মুহাম্মদ আলীর পুরো নাম মুহাম্মদ আলী মারকেলাস ক্লে জুনিয়র ১৯৪২ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেছিলেন। একজন সাবেক মার্কিন মুষ্টিযোদ্ধা, ৩ বারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাপিয়ন এবং ওলিম্পিক লাইট-হেভিওয়েট স্বর্ণপদক বিজয়ী। ১৯৯৯ সালে বিবিসি এবং স্পোর্টস ইলাট্রেটেড স্পোর্টসম্যান অব দ্যা সেঞ্চুরী বা শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে মুহাম্মদ আলীর নাম ঘোষণা করে।
আলী জন্মগ্রহণ করেছিলেন লুইসভিলা, কেন্টাকিতে। তার নাম বাবা ক্যাসিয়াস মারকেলাস ক্লে সিনিয়র এর নাম অনুসারেই রাখা হয়েছিল, যার নামকরণ করা হয়েছিল একজন দাসপ্রথা বিরোধী রাজনীতিবিদ ক্যাসিয়াস ক্লে এর নামানুসারে।
বধংবআলী ১৯৬৪ সালে ইসলামী সংগঠন নেশন অব ইসলাম এ যুক্ত হলে এবং ১৯৭৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করলে তার নাম পরিবর্তন করেন।











