,

বিমানবন্দরে কোহলি-আনুশকার রোমান্স

teaserইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর্দা নেমেছে বেশ কিছুদিন আগে। আইপিএল শেষ হলেও ফের খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তবে ক্রিকেট নয়, সাবেক প্রেমিকা আনুশকা শর্মাকে নিয়ে। এবার বিমানবন্দরে জড়িয়ে চুমু খেয়ে শিরোনাম হলেন আনুশকা-কোহলি।

সুলতান ছবির শুটিং এর জন্য হাঙ্গেরির যাচ্ছেন আনুশকা। তবে হাঙ্গেরির উদ্দেশ্যে যাত্রা করার আগে বিমানবন্দরে আনুশকাকে বিদায় জানাতে আসেন কোহলি। এসময় গাড়িতে আনুশকাকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা যায় ভারতের টেস্ট দলের অধিনায়ককে।

বলিউড অভিনেত্রী আনুশকা এবং সাদা পোশাকে ভারতের অধিনায়ক কোহলির প্রেমের রসায়ন যেন শেষ হচ্ছেই না। যখনই মনে হয় যে তাদের প্রেমের সমাপ্তি হতে যাচ্ছে ঠিক তখনই নতুন খবর সামনে চলে আসে।

ছবি: সংগৃহীত

এর কিছুদিন আগে গভীর রাতে একসঙ্গে একটি হোটেল থেকে বের হন কোহলি এবং আনুশকা। আলোচনা শুরু হয়, তাদের সম্পর্কের বরফ তাহলে গলতে শুরু করেছে। কিন্তু ওই রাতের পর আর অনেকদিন একসঙ্গে দেখা যায়নি আলোচিত এ জুটিকে।

তবে আইপিএলের ফাইনালের আগের দিন এক ফ্রেমে ধরা পড়েন দু`জনে। এক ভক্ত বিরাট-আনুশকার সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই সে ছবি ভাইরাল হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা