,

বর্ষসেরা মুস্তাফিজ, উদীয়মান সৌম্য

b31611ad6d198ca9abe12d76f1fb3aa3-Untitled-3গত বছরে পাকিস্তানের সঙ্গে অভিষেক দিয়ে শুরু। এরপর থেকে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি—সবখানে জয়জয়কার। আইপিএলে প্রথমবার গিয়েই বাজিমাত করেছেন। প্রথম বিদেশি হিসেবে আইপিএলের ‘সেরা উদীয়মান’ পুরস্কার জিতেছেন। এবার রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

গত বছর পাকিস্তানের সঙ্গে অভিষেক টি-টোয়েন্টিতে নেন দুই উইকেট। এরপর ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট। টেস্ট অভিষেকেও ম্যাচসেরা। ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব। এক বছর ধারাবাহিক সফলতার পরেই এ পুরস্কার পেলেন মুস্তাফিজ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসে রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আয়োজন। এবার একসঙ্গে দেওয়া হয় ২০১৪ ও ২০১৫ দুই বছরের পুরস্কার। জুরিবোর্ডের বিচারে বর্ষসেরা, বর্ষসেরা দুই রানারআপ, বর্ষসেরা নারী ও বর্ষসেরা উদীয়মানের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও চেক।
বিকেলে অনুষ্ঠানের শুরুতেই একে একে আসতে শুরু করেন দেশের ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতারসহ সব খেলার বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং ক্রীড়া-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
২০১৫ সালে বর্ষসেরা মুস্তাফিজুর রহমান, আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন, বর্ষসেরা উদীয়মান সৌম্য সরকার, বর্ষসেরা নারী মাবিয়া আক্তার, বর্ষসেরা রানারআপ তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। পাঠকের ভোটে একই বছরে বর্ষসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান।
২০১৪ সালের আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। একই বছরের বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বর্ষসেরা উদীয়মান হয়েছেন ক্রিকেটার তাইজুল ইসলাম, বর্ষসেরা নারী ক্রিকেটার সালমা খাতুন, বর্ষসেরা রানারআপ মামুনুল ইসলাম ও আবদুল্লাহ হেল বাকি।

তালিকা
২০১৪ সাল
আজীবন সম্মাননা: স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু
বর্ষসেরা উদীয়মান: ক্রিকেটার তাইজুল ইসলাম
বর্ষসেরা নারী: সালমা খাতুন
বর্ষসেরা রানারআপ: মামুনুল ইসলাম ও আবদুল্লাহ হেল বাকি
বর্ষসেরা: মুশফিকুর রহিম

২০১৫ সাল
আজীবন সম্মাননা: সাবেক অ্যাথলেট সুফিয়া খাতুন
বর্ষসেরা উদীয়মান: সৌম্য সরকার
বর্ষসেরা নারী: মাবিয়া আক্তার
বর্ষসেরা রানারআপ: তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ
বর্ষসেরা: মুস্তাফিজুর রহমান

২০১৫ পাঠকের ভোটে বর্ষসেরা মুস্তাফিজুর রহমান

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা