,

কনডমের নাম আশা! বিড়ম্বনায় স্বাস্থ্যকর্মীরা

20818-boroস্বাস্থ্য ডেস্ক : কনডমের নাম আশা, আর তাই নিরাপদ যৌনমিলনের প্রচার চালাতে ঘরে ঘরে এই কনডম পৌঁছতে বিড়ম্বনা বোধ করছেন আশা কর্মীরা। কনডমের নাম বদল হওয়া না পর্যন্ত এই প্রচারে অংশগ্রহণ তারা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের আশা কর্মীরা।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে নিরাপদ সেক্স-এর প্রচার চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যকে কেন্দ্রীয় সরকারের তরফে গ্রামের পড়ালেখা না জানা মহিলাদের উৎসাহ দিতে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রক জাতীয় ওষুধের পাশাপাশি কনডমও ঘরে ঘরে পৌঁছে দেবে।

মে মাসে যখন নতুন প্যাকেটগুলি আসে তখন তার নাম ডিলাক্স-এর পরিবর্তে আশা করে দেওয়া হয়। আর তাতেই বিড়াম্বনায় পড়তে হয় আশা কর্মীদের। আশা কর্মীদের একাংশের কথায়, প্রথমে কর্মী হিসাবে আমাদের শোষণ করা হয়েছে, আর এখন ওরা আমাদের ভাবমূর্তিকেও কালিমালিপ্ত করছে। এখন লোকে আমাদের বলে, ‘একটা আশা দে তো, আমাদেরকে নিয়ে বিদ্রূপ করে লোকজন। আমাদের পক্ষে এটা সত্যিই খুব বিড়াম্বনার এবং অপমানজনক।’

আর এ জন্যই কনডমের নাম বদল হওয়া না পর্যন্ত এই প্রচারে অংশগ্রহণ তারা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের আশা কর্মীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা