,

মিসড কল দিলেই রিচার্জ!

1456চুটিয়ে আড্ডা দিচ্ছেন, এমন সময়ে ফোনের ব্যালেন্স গেল ফুরিয়ে! কী করবেন তখন? রিচার্জের জন্য দোকানে ছুটতে হবে? কম্পিউটার খুলে অনলাইন রিচার্জ করতেই পারেন, কিন্তু তাতে জমে ওঠা আড্ডাটা যে মাটি হয়ে যাবে!

এই সমস্যার সমাধান নিয়ে এলে ভারতের এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তারা একটি বিশেষ নম্বরে শুধু ‘মিসড কল’ দিলেই ফোনে রিচার্জ হয়ে যাবে। মুহূর্তে ফোনে ফিরে আসবে টক-টাইম এবং ডেটা। শুধু যাদের অ্যাকাউন্ট আছে তারাই নন, তাদের আত্মীয়-বন্ধুদের ফোনেও এই সুবিধা পাওয়া যাবে। তবে টাকা কাটা যাবে ওই অ্যাকাউন্ট থেকেই।

এই সুবিধা পাওয়ার জন্য, আগেই অবশ্য ফোন নম্বর রেজিস্ট্রেশন করে রাখতে হবে। একই সঙ্গে ব্যাংককে জানিয়ে দিতে হবে পছন্দের রিচার্জ অ্যামাউন্ট। কত টাকার রিচার্জ করতে চান, সেটা প্রতিটি ফোন নম্বরের জন্যই আলাদা আলাদা ঠিক করা যাবে। প্রয়োজন মতো সেটা ১০ থেকে ২৫০ টাকার মধ্যে বদলও করা যাবে।

সূত্র: এবেলা

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে