,

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ললিতকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্র- নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

17তিতাস ললিতকলা একাডেমির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সহযোগিতায় ২ জুন বৃহস্পতিবার স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল- জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান হয়েছে। এতে আলোচনা, সঙ্গীত,নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।

তিতাস ললিতকলা একাডেমির অধ্যক্ষ ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেহেলী মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক সমতট বার্তার সম্পাদক , চ্যানেল আইয়ের প্রতিনিধি মনজুরুল আলম, বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন।
তিতাস ললিতকলা একাডেমির সাধারণ সম্পাদক আনিছুল হক রিপনের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন বীরমুক্তিযোদ্ধা শিল্পী সেহেলী মাসুদ, পিযুষ কান্তি আচার্য,মণিকা আচার্য্য, ফারুক আহমেদ পারুল, মিতালী বিশ্বাস, রুবী রায়, শামরোজ কাউসার শামা,শামীমা বাছির স্মৃতি, মোঃ শাহজাহান, এডভোকেট অপু রাণী ধর, খোরশেদ আলম, তসলিম আহমেদ খান,প্রভাষক মোজাম্মেল হক,মাসুদ রানা,বিধান ঘোষ,আলিসা জহুরা ছোঁয়া, নেসারুল ইসলাম তুষার। আবৃত্তি করেন বাচিক শিল্পী আল আমীন শাহীন। নৃত্য পরিবেশন করে আনিতা ও চন্দ্রিমা বণিক। যন্ত্র সঙ্গীতে ছিলেন আনিছুল হক রিপন, আব্দুর রাহিম, সুদীপ্ত সাহা মিঠু, প্রশান্ত সাহা, মাসুদ রানা,চিত্র গ্রহণে ছিলেন পথিক নিউজের সম্পাদক লিটন হোসেন জিহাদ, রাশেদ সওদাগর, আজম রাজু। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থি ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা