,

বাংলাদেশের কাঁঠালে মজেছেন ইউসুফ পাঠান

1331046স্পোর্টস ডেস্ক : আইপিএল শেষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন ভারতের মারকুটে ব্যাটসম্যান ইউসুফ পাঠান। আইপিএল সতীর্থ সাকিব আল হাসানের সাথে ঢাকা আবাহনীর হয়ে ইতিমধ্যে মাঠ মাতানোও শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার। সময় পেলে খেলছেন গলফ। আবার গ্রীষ্মেকালে ঢাকায় এলেন আর বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল খেলেন না, তা কি হয়? তাই গ্রীষ্মের সুস্বাদু রসালো এই ফলেও মজেছেন পাঠান।

গত মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নিতে ঢাকায় আসেন ইউসুফ পাঠান। পরদিন বুধবার আবাহনীর জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। ওই দিন ৪৭ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন পাঠান।

তবে প্রিমিয়ার লিগের ম্যাচে কিছুদিন বিরতি থাকায় আপাতত গলফে মনযোগী হয়েছেন পাঠান। সাথে ছিলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা আরেক ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদ। তবে শুধু গলফ নয়। কাঁঠালেও মজেছেন এই দুই ভারতীয় ক্রিকেটার। গলফ চর্চার পাশাপাশি বেশ তৃপ্তি সহকারে কাঁঠাল উপভোগ করেছেন তারা।

পরবর্তীতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তৃপ্তি সহকারে কাঁঠাল খাওয়ার তিনটি ছবি পোস্ট করেন পাঠান। যেখানে উন্মুক্ত চাঁদের সাথে গলফ খেলা শেষে কাঁঠাল খাওয়া উপভোগ করছেন বলে উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা