,

জুমার নামাজে মুসল্লিদের ভিড়

mosque-1নিজস্ব প্রতিবেদক : মাত্র তিনদিন পরেই আসছে রহমত-মাগফিরাত-নাযাতের মাস মাহে রমজান। এ রমজানের রোজার আগমনীতে শুক্রবার শাবান মাসের শেষ জুমার দিন মসজিদে মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিলো তুলনামূলক অন্যান্য জুমার থেকে বেশি।

শুক্রবার মসজিদের শহর হিসাবে পরিচিত ঢাকার প্রতিটি মসজিদে মুসল্লিদের এমন ভিড় লক্ষ্য করা যায়। তবে নামাজের আগে থেকেই রমজানে রোজা রাখার গুরুত্ব ও ফজিলত নিয়ে মসজিদে মসজিদে বয়ান পরিবেশন করেন মসজিদের ইমামরা।

ইমামরা তাদের বয়ানের মাধ্যমে রমজান মাসের দান-সদকার বিষয়ে আলোচনা করেন। এ মাসে বেশি বেশি সওয়াব অর্জনের বিভিন্ন আমল নিয়েও আলোচনা করেন তারা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসা মুসল্লি বাসাবোর বাসিন্দা মোহাম্মদ সেলিম জানান, অন্য জুমার নামাজের চেয়ে রমজানের রোজার আগে আজকের জুমার গুরুত্ব অনেক বেশি। প্রতিবছরই রোজার আগে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে।

এর আগে আযানের পর থেকেই মসজিদে মসজিদে মুসল্লিরা সমবেত হতে থাকেন। ইমামের বয়ান শেষে শুরু হয় নামাজ। পরে নামাজ শেষে ইমামের সঙ্গে মুসল্লিরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় পরিবার-পরিজনের সুখ-শান্তি ও বিপদ-আপদ থেকে মুক্তি চেয়ে দোয়া করেন।

জানা গেছে, প্রতিবারের মতো এবারও রোজায় ইফতারের ব্যবস্থা থাকবে বায়তুল মোকাররমে। ধনী-গরিব, ছিন্নমূল, প্রতিবন্ধীসহ হাজার হাজার রোজাদার মুসল্লি এক কাতারে বসে ইফতার করার ব্যবস্থা থাকছে এ মসজিদে। এখানে সরকারিভাবে ইফতারের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির কর্মকর্তারা জানান, রোজায় প্রতিদিন দেড় থেকে দুই হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। আর প্রতি বছর ইফতারে আসা মানুষের সংখ্যা বৃদ্ধি পায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে