,

আবারো বিশ্ব সেরা সাকিব

shakibalhasanbg20160122134715স্পোর্টস ডেস্ক : আবারো ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ অবস্থানে এসেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার আইসিসি তাদের ওয়েবসাইটে সব বিভাগের নতুন র‌্যাংকিং প্রকাশ করে। যেখানে ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্ব সেরা অলরাউন্ডারের তকমা লাগিয়ে ফেলেছেন সাকিব আল হাসান।

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে শীর্ষ অলরাউন্ডারের স্থান ধরে রাখার কারণে সেখানে দুই নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাকিবকে।

তবে ওয়ানডে বোলিংয়ে বেশ উন্নতি করে তালিকার দুই নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার।

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। যদিও বোলিং অ্যাকশনে সমস্যার কারণে আইসিসি তাকে ১২ মাসের জন্য বল করা উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৩৮৯ রেটিং পয়েন্ট নিয়ে হাফিজের ঠিক পরেই অবস্থান করছেন শ্রীলঙ্কান তিলকারত্নে দিলশান।

আরেক শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩৩৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। অস্ট্রেলিয়ান জেমস ফকনার রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা