,

‘টাকা চুরি-পাচার’ বাজেটে না থাকায় এরশাদের ক্ষোভ

photo-1464889740নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি ও পাচারের বিষয়ে কোনো বক্তব্য না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের পর এরশাদ এ ক্ষোভ প্রকাশ করেন।

এরশাদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হলো, সেসম্পর্কে কোনো উচ্চবাচ্য বাজেটে নেই। হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যাচ্ছে, সেসম্পর্কে কোনো উল্লেখ বাজেটে নেই। ব্যাংক যে ডাকাতি হলো, সেসম্পর্কে কোনো উচ্চবাচ্য বাজেটে নেই। পানামা পেপারসে অনেকের নাম আসল, সেসম্পর্কে বাজেটে কিছু নেই। আমরা আশা করেছিলাম এগুলা আসবে এবং আইনের শাসনের কথা তারা বলবেন। আইনের শাসনের কথা তারা বলেন নাই।’

তাছাড়া অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বাজেটের প্রশংসা করেন। তবে ওয়ার্কার্স পার্টির নেতা ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন আয় বৈষম্যের সমালোচনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা