,

মৃত্যুর সম্ভাবনা নির্ণয় করা যায় হৃৎস্পন্দন থেকেই!

20772-boroস্বাস্থ্য ডেস্ক : আপনার হৃৎস্পন্দন কি পুরোপুরি নিখুঁত, নাকি কিছুটা অনিয়মিত, এ বিষয়টি জানতে পারলেই আপনার আয়ু বিষয়ে অনেক কিছু বলা সম্ভব হবে। কারণ গবেষকরা বলছেন, হৃৎস্পন্দন পুরোপুরি নিখুঁত নয় কিংবা এতে সামান্য অস্বাভাবিকতা থাকলেই তা অসুস্থ দেহের লক্ষণ প্রকাশ করে। এছাড়া হৃৎস্পন্দনের আরও কিছু বিষয় রয়েছে, যা দেখে আপনার স্বাস্থ্য সম্পর্কে বোঝা যায়।

হৃৎস্পন্দন দেখে মৃত্যুর সম্ভাবনা যাচাই করতে সক্ষম হয়েছেন বলে নতুন গবেষণায় দাবি করেছেন গবেষকরা। এতে জানা গেছে, শ্বাসপ্রশ্বাসের সামান্য অস্বাভাবিকতা বড় কোনো সমস্যা প্রকাশ করে না। কিন্তু হৃৎস্পন্দনের সামান্য অস্বাভাবিকতা বড় সমস্যা নির্দেশ করে। এমনকি হৃৎস্পন্দনের এ অস্বাভাবিকতার দ্রুত মৃত্যুরও ইঙ্গিত দেয়।

সম্প্রতি টেকনিক্যাল ইউনিভার্সিট অব মিউনিখ হৃৎস্পন্দনের নানা বিষয় নিয়ে গবেষণা করেছে। এতে তারা হৃৎস্পন্দনের সঙ্গে স্বাস্থ্যের সম্পর্কও নির্ণয় করে। এ গবেষণায় তারা হৃৎস্পন্দনের ওপর নির্ভর করে কারো স্বাস্থ্য সম্পর্কে জানার জন্য একটি নতুন ধরনের পদ্ধতি তৈরি করেছেন।

এ গবেষণায় অংশগ্রহণকারীদের প্রতি ছয় মাস পর পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ প্রক্রিয়া চলতে থাকে দীর্ঘ পাঁচ বছর। এতে দেখা যায় যাদের সামান্যতম অ্যারিথমিয়া বা হৃৎস্পন্দনের অস্বাভাবিক ছন্দ সমস্যা রয়েছে তাদের শ্বাসজনিত অস্বাভাবিকতার রোগীদের তুলনায় আগামী পাঁচ বছরে মৃত্যুর সম্ভাবনা পাঁচ গুণ বেশি থাকে।

গবেষকরা জানিয়েছেন এ বিষয়ে গবেষণাটির তথ্য চিকিৎসাক্ষেত্রে অত্যন্ত মূল্যবান এবং ধারণা করা হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে তা চিকিৎসাক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে