,

একজনের দেহে চারটি কিডনি!

20773-boroঅনলাইন ডেস্ক : একজন সুস্থ স্বাভাবিক মানুষের দেহে সাধারণত দুটি কিডনিই থাকে। তবে ব্যতিক্রম ঘটেছে ১৭ বছর বয়সী এক চীনা কিশোরীর ক্ষেত্রে। বিরল রোগে আক্রান্ত ওই কিশোরীর শরীরে চারটি কিডনির খোঁজ পাওয়া গেছে।

সম্প্রতি জাওলিন নামে ওই কিশোরী পিঠের মারাত্মক ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসাপাতালের চিকিৎসকরা পরীক্ষা করতে গিয়ে তার চারটি কিডনি শনাক্ত করেন।

জাওলিন শৈশব থেকে স্বাস্থ্যবান ছিল। বেশি কিছুদিন ধরেই পিঠে নিচের দিকে তার ব্যথা হচ্ছিল। ব্যথা মারাত্মক আকার ধারণ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আলট্রাসাউন্ড রিপোর্টে তার চারটি কিডনি ধরা পড়ে। চিকিৎসকরা তার রিপোর্ট দেখে অবাক হয়ে যান। চিকিৎসকরা এই ধরনের রোগকে ‘রেনাল ডুপ্লেক্স মনস্ট্রোসিটি’ বলে থাকেন।

এক চিকিৎসক জানিয়েছেন, এই ধরনের অতিরিক্ত শারীরিক প্রত্যঙ্গ নিয়ে জন্মানো মানুষের হার খুবই কম৷ তার উপর, যদি দেড় হাজার মানুষের মধ্যে এই প্রত্যঙ্গগত বিড়ম্বনা বা উপসর্গ থেকে থাকে, তাহলে বাড়াবাড়ি ঘটলেও মাত্র একজনের মৃত্যু হয়৷

জাওলিনের চিকিৎসক অবশেষে ইউরেটারেল রিপ্লেনশন সার্জারি করেন এবং জাওলিনের অতিরিক্ত কিডনি সরিয়ে ফেলেন। অস্ত্রোপচারের পর জাওলিন দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা