,

জুলহাজের পরিবারকে শোকাহত ওবামার চিঠি

julhaj_14943_1464885890নিউজ ডেস্ক : জুলহাজ মান্নানের পরিবারকে শোক জানিয়ে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার বাংলাদেশে ইউএসএআইডির মিশন হেড ইয়ানিনা জারজালস্কি জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নানের হাতে ওই চিঠি পৌঁছে দেন।

মিনহাজ মান্নান জানান, চিঠিটিতে গত ৫ মে স্বাক্ষর করেছেন ওবামা।

গত ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানে নিজ বাসায় খুন হন ইউএসএআইড’র সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।

মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে লিখেছেন, ‘জুলহাজের মৃত্যুতে মিশেল ও আমি আপনাদের দুঃখ ও বিষাদের অংশীদার। আমরা অন্তরের অন্তস্থল থেকে শোক প্রকাশ করছি। জুলহাজকে হারিয়ে আপনাদের যে বেদনা তা বর্ণনাতীত। সারা বাংলাদেশে একটি অধিকতর ন্যায়সংগত ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ায় অঙ্গীকারবদ্ধ ছিলেন জুলহাজ। আর সে কাজেই তিনি নিজেকে উৎসর্গ করেছেন। যারা তাকে চিনতেন ও ভালোবাসতেন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষায় তার কাজ যাদের উজ্জীবিত করেছে, তাদের মাঝে জুলহাজের কীর্তি রয়ে যাবে। জুলহাজের সাহস, অন্যের জন্য তার সহানুভূতি চির জাগরূক হয়ে থাকবে-এ টুকু জেনে অন্তত আপনারা সান্ত্বনা খুজে নেবেন। এই চরম দুঃসময়ে আমি আপনাদের পাশে আছি।’

জুলহাজ মান্নান সমকামীদের অধিকার নিয়ে রূপবান নামের একটি পত্রিকা প্রকাশ করতেন। হত্যাকাণ্ডের এক দিন পর দায় স্বীকার করে আনসার আল ইসলাম বিবৃতি দেয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা