,

ভারত ভ্রমণে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের ভিসার জন্য বাংলাদেশের লোকজনের নানা হয়রানির খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু এতসব হয়রানির পরও প্রতিদিন প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করে থাকে রেকর্ড সংখ্যক বাংলাদেশি। এসব ভ্রমনকারীদের সংখ্যা দিনে দিনে আরো বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।

2016_06_02_14_20_43_ATuDv3lTSLjgx78NyEm4ZZciGsswFm_original

 

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভারতে প্রতিবছর যত বিদেশি পর্যটক আসেন, তাদের মধ্যে সংখ্যার বিচারে বাংলাদেশিদের সংখ্যা দ্বিতীয়। তবে ভারত ভ্রমণের শীর্ষে রয়েছে মার্কিন পর্যটকরা।

 

 

গত ১০ বছর আগেও ভারতে আসা বিদেশি পর্যটকদের মধ্যে প্রথম দশের মধ্যেও ছিল না বাংলাদেশ। সরকারি পরিসংখ্যান বলছে, ২০০৬ সালে ভারতে আসা বিদেশিদের মধ্যে দুই শতাংশেরও কম আসত বাংলাদেশ থেকে। সাম্প্রতিক সময়ে সেটি বেড়ে ১৪.১ শতাংশে এসে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যটকের হার ১৫.১ শতাংশ।

 

বাংলাদেশের লোকজন সাধারণত চিকিৎসা, ব্যবসায়িক প্রয়োজন ও কেনাকাটার জন্যই ভারত সফর করে থাকেন। ঘুরাঘুরির জন্য এখান থেকে খুব কম লোকই দেশটিতে যায়।

 

বাংলাদেশে ভারতের ভিসা পাওয়া খুব সহজ নয়। এ নিয়ে তাদের নানা ভোগান্তির শিকার হতে হয়। ভারত নিজেই স্বীকার করেছে ঢাকায় তাদের দুতাবাসে লোকবলের তুলনায় ভিসার চাহিদা অন্তত চারগুণ বেশি। কিন্তু এত সমস্যা সত্ত্বেও বাংলাদেশি নাগরিকদের ভারতে আসার প্রবণতা প্রতিবছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা সে কারণটা যাই হউক না কেন!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা