,

উল্কার লোহা দিয়ে বানানো ফারাও তুতেনখামেনের ছুরি!

 
আন্তর্জাতিক ডেস্ক : মিশরের ফারাও তুতেনখামেনের মমির সাথে কবর দেয়া হয়েছিল তার ব্যবহৃত ছুরিটি। সেই ছুরিটি গবেষণা করে বিশেষজ্ঞরা বলছেন, যে লোহা দিয়ে ঐ ছুরি বানানো হয়েছিল সেটা পৃথিবীর কোন ধাতু নয়, বরং ঐ লোহা এসেছিল উল্কাপিণ্ড থেকে।রাজা তুত কিশোর বয়সে মারা যান। ১৯২৫ সালে একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার তার মমিকৃত ম্রিতদেহের সমাধি আবিস্কার করেন। সমাধিতে ঐ ধরনের ২টি ছুরি পাওয়া যায়।

2016_06_02_19_24_44_RuOEXzll6Pu0GcB5QBA60uYBfUSYTs_original

ছুরি নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন। কারণ ছুরির ধাতু প্রাচীন মিশরে ছিল খুবই বিরল। তুতেনখামেনকে ৩ হাজার ৩শ বছর আগে সমাধিস্ত করা হয়েছিল।নতুন এই গবেষণার ফলাফল মিটিওরিটিক্স অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। গবেশনায় ইতালি ও মিশরের গবেষকরা বিশেষ এক ধরনের এক্সরে পদ্ধতি ব্যবহার করেছেন যাতে ছুরির ধাতু ক্ষতিগ্রস্ত না হয়।

 

গবেশনার মূল লেখক ড্যানিয়েলা কোমেলি বলেছেন, ‘ছুরিতে ব্যবহৃত লোহার সাথে উচ্চমাত্রার নিকেল কোবাল্টের অস্তিত্ব স্পষ্টভাবেই পৃথিবীর বাইরের কোন উৎস বা উল্কার লোহার প্রমাণ দিচ্ছে।’

উল্লেখ্য, তুতেনখামেন ছিলেন প্রাচীন মিশরীয় রাজবংশের ১১তম ফারাও। তিনি ৮ কিংবা ৯ বছর বয়সে সিংহাসনে বসেন এবং মাত্র ১৭ বছর বয়সে মারা যান। তার সোনালি হাতলের নজরকাড়া এই ছুরিটি বর্তমানে মিশরের কায়রো জাদুঘরের প্রদর্শনীতে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা