সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব পণ্যের দাম কমবে-বাড়বে

b4dfde5721f5b5c5baf746e969953f88-Untitled-1জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার ২০১৬-১৭ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী এ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির ন্যূনতম করমুক্ত আয়ের সীমা গত অর্থবছরের মতো এবারও একই রাখা হয়েছে। সাধারণ করদাতাদের ক্ষেত্রে এই সীমা ২ লাখ ৫০ হাজার। নারী ও ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের তিন লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না।

প্রস্তাবিত বাজেটে মুঠোফোন ব্যবহারে, হাতে তৈরি বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য, ওয়াশিং মেশিন, এসি, মাধ্যমিক উচ্চমাধ্যমিকের আমদানি করা বই, হোটেল নির্মাণ যন্ত্রাংশ, আমদানি করা চাল ও মশা মারার ব্যাটের দাম বাড়ছে।
দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, এলপিজি সিলিন্ডার, ওষুধশিল্পের কাঁচামাল, ভিডিও কনফারেন্স ডিভাইস, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, কফি মেট, পেট্রোলিয়াম জেলি, এলইডি ল্যাম্পের যন্ত্রাংশের দাম কমবে।

বাড়ছে
হাতে তৈরি বিড়ি, সিগারেট, তামাকজাত পণ্য, ওয়াশিং মেশিন, এসি, বাস ও লরির টায়ার, সুগন্ধি, বায়োমেট্রিক স্ক্যানার, ইউপিএস, আইপিএস, ট্রান্সফরমার, পাথর, রড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের আমদানি করা বই, কাগজ ও কাগজজাত পণ্য, হোটেল নির্মাণ যন্ত্রাংশ, সিম-রিম, আমদানি করা চাল, অপটিক্যাল ফাইবার ও মশা মারার ব্যাটসহ প্রভৃতি পণ্যের দাম বাড়ছে। অর্থমন্ত্রী আজ বাজেট বক্তৃতায় এসব পণ্যে সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছেন। এর ফলে এসব পণ্যের দাম আগের চেয়ে বাড়বে।

কমছে
দেশি মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ, অগ্নিনির্বাপক যন্ত্রাংশ, স্ট্যাবিলাইজার, এলপিজি সিলিন্ডার, ওষুধশিল্পের কাঁচামাল, ভিডিও কনফারেন্স ডিভাইস, স্মার্ট কার্ডের যন্ত্রাংশ, সাইবার সিকিউরিটির যন্ত্রাংশ, বায়োগ্যাস ডাইজেস্টার, ফায়ার বোর্ড, কফি মেট, পেট্রোলিয়াম জেলি ও এলইডি ল্যাম্পের যন্ত্রাংশসহ প্রভৃতি পণ্যর দাম কমছে। অর্থমন্ত্রী আজ বাজেট বক্তৃতায় এসব পণ্যে সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করেছেন। এর ফলে এসব পণ্যের দাম আগের চেয়ে কমবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা