,

পর্ন সিনেমা দেখলে আসে অনুতাপ, বাড়ে ধর্মভীতি!

185109Man-porn1নিউজ ডেস্ক : অনেক বিশেষজ্ঞের মতে, প্রাপ্তবয়স্কদের সীমিত আকারে পর্ন দেখায় শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে। আবার অনেকের মতে, এতে আসক্তি যৌনতার প্রতি বিতৃষ্ণা এনে দেয়। এই পর্ন সিনেমাই হতে পারে স্বাস্থ্য ও সম্পর্কের জন্যে ক্ষতিকর। কিন্তু ইউনিভার্সিটি অব ওকলাহামার গবেষকরা দিলেন ভিন্ন তথ্য। তারা জানান, যারা বেশি পর্ন দেখেন তাদের মধ্যে ধর্মভীরুতা চলে আসে। কারণ, এটি দেখার পর নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করে। কলুষিত মন থেকেই এগুলো দেখার ইচ্ছা জাগে বলে মনে হয় তখন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসিস্টন্টে প্রফেসর ও প্রধান গবেষক স্যামুয়েল পেরি জানান, অনেক ধর্মেই পর্ন সিনেমা দেখা পাপ বলে গণ্য হতে পারে। তা ছাড়া বড়দেরও নিষেধজ্ঞা রয়েছে। সবমিলিয়ে এসব সিনেমা দেখা অপরাধ বা অনৈতিক কাজ বলে ধারণা জন্মে মনে। তাই দেখার পর অপরাধবোধের জন্ম হয়। বিশেষ করে ধর্মীয় বিধিনিষেধ ভঙ্গ হলে অনুতাপ বা অপরাধবোধের তীব্রতা দেখা দেয়।

জার্নাল অব সেক্স রিসার্চে প্রকাশিত এ গবেষণাপত্রে বলা হয়, পর্ন সিনেমা দেখার হার দিন দিন বাড়ছে। কাজেই মানুষের মধ্যে ধর্মীয় নিয়ম ভঙ্গের কারণে এক ধরনের ভয় দানা বাঁধছে।

এ গবেষণা করতে বিশেষজ্ঞরা বেশ কিছু অংশগ্রহণকারীর ওপর পরীক্ষা চালান। এরা সবাই বিগত ছয় বছর ধরে পর্ন সিনেমা দেখছেন। সেই সঙ্গে তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এবং তারা আরো ধর্মীয় অনুভূতিসম্পন্ন হয়ে উঠতে চান। গবেষণায় ১৩১৪ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তারা বেশ কিছু প্রশ্নের উত্তর দেন। সেই সঙ্গে ধর্ম পালনের ক্ষেত্রে তাদের মানসিকতাও দেখা হয়।

গবেষকরা জানান, বয়স ও লিঙ্গের ভিত্তিতে পর্ন সিনেমা দেখার ক্ষেত্রে মনে ভীতি আসার বিষয়টি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটা সময় থেকে পর্ন দেখার হার করতে থাকে। সেই সঙ্গে মনে অনুতাপ বাড়তে থাকে। ধর্মভীতিও বৃদ্ধি পেতে তাকে সমানতালে।

আবার ধর্মপালনের মানসিকতা বৃদ্ধির সঙ্গে পর্ন দেখার প্রবণতাও হ্রাস পায়। তবে অনেক ক্ষেত্রেই পর্ন দেখার তীব্র ইচ্ছায় কোনো ভয়-ভীতি নাও আসতে পারে। অনেকের মনে ধর্ম কোনো ভয় নাও আনতে পারে। সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা