,

যারা খেতে ও পড়তে পারছেন না তাদেরকে সাহায্য করবেন হ্যাপি

13343055_548594018599006_1791303010983166637_nবিনোদন প্রতিবেদক : টাকার অভাবে যারা মাদ্রাসার বই কিনতে পারছেন না বা বাচ্চাদের মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য পারছেন না অথবা দ্বীনি কেউ খুব কষ্টের মধ্য দিয়ে একবেলা খেয়ে না খেয়ে বেঁচে আছে তাদেরকে সাহায্য করার ঘোষণা দিয়েছেন অভিনয় থেকে অবসর নেয়া আলোচিত নায়িকা নাজনিন আক্তার হ্যাপি।

বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, নিজের টাকা দিয়ে হ্যাপিস্ট শপ (Happiest Shop) নামে তিনি একটি অনলাইন খুলেছেন। এর উদ্দেশ্যে মানুষকে সাহায্য করা বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমি হঠাৎ করেই একটি অনলাইন শপ Happiest Shop চালু করেছি। যদিও নিজে হালালভাবে কিছু একটা করার পরিকল্পনা আগে থেকেই ছিল এবং এই কারনেই ছিল যাতে করে মানুষের সাহায্য করতে পারি ইনশাআল্লাহ।’

‘বাবা মায়ের কাছ থেকে সবসময় টাকা নিয়ে তো দেওয়াই যাই কিন্তু এতে তো আর নিজে কষ্ট করে দেওয়ার যে আত্বার শান্তি তা আর পাব না! তাই চিন্তা করেছি একবারেই কিছু টাকা নিয়ে সেটা দিয়ে কিছু একটা করে লাভের অংশ থেকে সাহায্য করার-যোগ করেন তিনি।

নিজের লাভের জন্য ব্যবসা শুরু করিনি, আমার প্রয়োজনও ছিল না আলহামদুলিল্লাহ! শুধু সাহায্য করার উদ্দ্যেশে ব্যবসায়ে এগিয়ে আসা, দাবি তার।

তিনি বলেন, ‘অনেক ভাই- বোন আছেন যারা অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়ছেন,মাদ্রাসার বই কিনতে পারছেন না, বা বাচ্চাদের মাদ্রাসায় পড়াতে চাচ্ছেন কিন্তু টাকার জন্য পারছেন না বা কোনো দ্বীনি ভাই- বোন খুব কষ্টের মধ্য দিয়ে একবেলা খেয়ে না খেয়ে বেচে আছেন, তারা আমাকে একটু কষ্ট করে জানান, ইনশাআল্লাহ আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘মাত্রতো শুরু করলাম, একটু সময় লাগতে পারে হয়তো। আসল সাহায্য তো আমার আল্লাহই করবেন, আমি শুধু উসিলা হতে চাই। আলহামদুলিল্লাহ! আল্লাহ না চাইলে আমার কোনো ক্ষমতাই ছিলনা এই ক্ষুদ্র উদ্যেগও নেওয়ার। আমার জন্য দোয়া করবেন এই নগন্য বান্দীর এই ক্ষুদ্র চেষ্টা যেন আল্লাহ কবুল করেন।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা