,

কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

lowনিউজ ডেস্ক : তিন বছর আগে কুষ্টিয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার হারুনের ছেলে মো. হাসান ওরফে মাইকেল, একই এলাকার বশির আহমেদের ছেলে সালমান, শহরের রাজারহাট এলাকার আব্দুর রহিমের ছেলে রাহাতুজ্জামান এবং ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভবানী পুর গ্রামের কেষ্ট ঘোষের ছেলে নিশিকান্ত ঘোষ (পলাতক)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ জানুয়ারী কুষ্টিয়া শহরের নবাব সিরাউদ্দৌলা সড়কে (এনএস রোড) জুতা ব্যবসায়ী আলমগীর হোসেনকে নিজ বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে আলমগীগের লাশ ওই বাড়িতে রেখে বাইরে থেকে তারা দরজায় তালা দিয়ে চলে যায়। পরদিন সকালে তালা ভেঙে আলমগীরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলমগীরের ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে কুষ্টিয়া সদন থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে ৪ দুর্বৃত্তের নাম বেরিয়ে আসে। পরে পুলিশ নিশিকান্ত ঘোষ ছাড়া বাকি তিনজনকে গ্রেফতার করে। এবং দণ্ডপ্রাপ্ত চারজনের নামে আদালতে অভিযোগপত্র দেয়।

এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত ৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন। মামলার রায়ে নিহত আলমগীরের ভাই ও মামলার বাদি জাহাঙ্গীর আলম সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি দ্রুত এই মামলাা রায় কার্যকর করার দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা