,

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা ২৩জুন পর্যন্ত মুলতবি

68175_01নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করে মামলার কার্যক্রম আগামী ২৩ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন।

এর আগে নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদনটি আপিল বিভাগে বিচারাধীন থাকায় সময় প্রার্থনা করেন খালেদা জিয়ার আইনজীবী।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় প্রার্থনার বিরোধিতা করে মামলা কার্যক্রম পরিচালনার জন্য আদালতে বক্তব্য পেশ করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে ২৩ জুন পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন।

বেলা ১১টা ৫ মিনিটে মামলা কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়া এজলাসে ঢুকে চেয়ারে বসার অনুমতি চান। আদালত তাঁকে বসার অনুমতি দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে সময় প্রার্থনা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল সময় প্রার্থনার আবেদন বাতিল করেন।

এদিকে, খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন খালেদা জিয়া। তাঁর অনুপস্থিতিতে এ মামলার সাক্ষ্য গ্রহণ চলবে।

আদালত প্রাঙ্গণে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া,ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, হেলেন জেরিন খান, শাম্মী আখতার প্রমুখ।।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা