,

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২৫ আহত

1452060696আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ॥ বৃহষ্পতিবার কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্ততঃ ২৫ জন আহত হয়েছে। দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার ওই আহরন্দ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও আহত যাত্রীরা জানান, দুপুরে জেলার আশুগঞ্জ গোলচত্বর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস কসবা উপজেলার কুটি যাবার সময় সদর উপজেলার আহরন্দ এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্ততঃ ২৫ জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল নিয়ে আসে। আহতদের মধ্যে রতন সাহা (৪০), শামীম মিয়া (১০), তারেক রহমান (২৫), জয়নাল মিয়া (২৫), শুক্কুর মিয়া (৫৫), আসমা বেগম (২৫), মুন্না (২৮) ও হোসনা বেগম (৫৫) জেলা সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা