,

ইউপি নির্বাচনে সহিংসতার দায় ক্ষমতাসীনদের : শাহ নেওয়াজ (ভিডিও)

nirbachon-pইউপি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। তবে এর প্রধান দায় আওয়ামী লীগের ওপর দিয়েছেন তিনি। কমিশনার বলেছেন ক্ষমতাসীন দলের এমপি ও ইউপি প্রার্থীদের হস্তক্ষেপেই নষ্ট হচ্ছে ভোটের পরিবেশ।
তিন মাসের বেশি সময় ধরে কয়েক ধাপে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রতি ধাপেই হয়েছে সংঘর্ষ, ঘটেছে প্রাণহানি। ভোটের পরেই প্রশ্ন উঠেছে অনিয়ম, হানাহানি আর মৃত্যুর দায় কার। বিশ্লেষকরা নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুললেও কমিশনের দাবি, ভোট সুষ্ঠু করতে তাদের আন্তরিকতার অভাব নেই। কিন্তু ক্ষমতাসীন দলের কারণে তা সম্ভব হচ্ছে না।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘নির্বাচনে কিছু রাজনৈতিক লোকের হস্তক্ষেপ করার কথা ছিল না, কিন্তু তাদের কিছু কিছু হস্তক্ষেপ করার ফলে যে অসুবিধা হচ্ছে সেটা হল নির্বাচন সুষ্ঠু হতে বাধাগ্রস্থ হচ্ছে। যাদের নির্বাচনে অংশ গ্রহণ করার কথা না তারাও অংশগ্রহণ করছে অথবা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। কয়েকজন সংসদ সদস্য আছে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যও হয়তো জড়িত থাকতে পারে। তবে সর্বপোরি পুলিশ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসকল লোকজন আছে তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে’।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ‘সামনের নির্বাচনে যাতে সহিংসতা না হয় সেজন্য আমরা স্পেশাল নিরাপত্তা ব্যবস্থা নেব। আমাদের কুইক রেসপন্স টিম থাকবে। একজন সাব ইন্সপেক্টরের নেতৃত্বে ১০ জনের একটা টিম থাকবে। কোথাও তাৎক্ষণিক যাওয়ার দরকার হলে তারা মোটরসাইকেলে দ্রুত সেখানে যাবে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে’।
অন্যদিকে ভোটের সময় সহিংসতা ও অনিয়মের দায় ইসিরও রয়েছে বলে অনেক দিন ধরেই অভিযোগ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কমিশন ক্ষমতার যথাযথ প্রয়োগ করছে না বলেও অভিযোগ রয়েছে দলটির।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.

https://www.youtube.com/watch?v=cadA3WIdb0A

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা