,

ধূমপান ত্যাগ করলে সেনাবাহিনীকে পুরস্কার

 

আন্তর্জাতিক ডেস্ক : ধূমপানের অভ্যাস ত্যাগ করলে সেনাবাহিনীর সদস্যদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। ৩১ মে বিশ্ব ধূমপানমুক্ত দিবস উপলক্ষে এ ঘোষণা দেওয়া হয়।

Picture1464761838

প্রতিবেদনে বলা হয়, একটি প্লাটুনের সব সেনা যদি একসঙ্গে ধূমপানের অভ্যাস ত্যাগ করতে পারে তাহলে সবাইকে অতিরিক্ত অবকাশকালীন ছুটি দেওয়া হবে। সেনাবাহিনীর যে ইউনিটটি সফলভাবে ধূমপানবিরোধী প্রচারণা চালাতে পারবে, তাদের পুরস্কার হিসেবে দেওয়া হবে নগদ ৩ হাজার ৩৬০ ডলার। শুধু তাই নয়, তাদের বিনোদনের উপকরণ হিসেবে পুল টেবিলসহ অন্যান্য সামগ্রীও দেওয়া হবে।

 

একটি জরিপের বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর ৪০ শতাংশ সদস্যই ধূমপায়ী। এ ছাড়া ৩৫ শতাংশ কোরীয় পুরুষই ২০ বছর বয়সে ধূমপানে আসক্ত হয়ে পড়ে। অনেকেই আবার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ধূমপায়ী হয়ে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে তারা সেনাবাহিনীর মধ্যে ধূমপায়ীর সংখ্যা ৩০ শতাংশে নামিয়ে আনতে চান।
দক্ষিণ কোরিয়ার সরকার দেশটিতে ধূমপায়ীর সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে। এর অংশ হিসেবে দেশটিতে সিগারেটের দাম ৮০ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া রেস্তোরাঁ, বার ও ক্যাফেতে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা